1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

জুনের মধ্যে সোনাহাট সেতুর কাজ শেষের নির্দেশ এমপি আনোয়ারুলের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর কাজ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি সেতুর নির্মাণকাজের অগ্রগতি দেখতে সরেজমিনে পরিদর্শনে যান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা এবং সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১৯ সালে সোনাহাট বেইলি (রেল) সেতুর কিছুটা ভাটিতে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ একটি নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে সেতুটি নির্মাণ করছে। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে শুরু হওয়া সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে চার দফা সময় ও ব্যয় বাড়িয়েও সাত বছরেও নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে পুরোনো ও জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি এবং কচাকাটা থানাসহ ছয়টি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কাজের ধীরগতির কারণে স্থানীয়দের মধ্যে এ সময়ের মধ্যে সেতু চালু হওয়া নিয়ে সংশয় রয়েছে।

এ বিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার বলেন, সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। ভূরুঙ্গামারী প্রান্তে সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য প্রান্তে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে সড়ক বিভাগ ও রেলের মধ্যে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!