1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

পাবনায় দেয়াল ধ্বসে আহত পাবিপ্রবির এক শিক্ষার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর এক শিক্ষার্থী বাড়িতে দেয়াল ধ্বসে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি পাবনা সদর উপজেলার কিসমত প্রতাপপুর এলাকার বাসিন্দা। তার নিজ বাড়ির একটি নির্মাণাধীন দেয়াল হঠাৎ ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম তামান্না বিশ্বাস (২২), তিনি পাবিপ্রবির রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার পড়াশোনা করছিলেন তামান্না, হাটাহাটি করার জন্য বাহিরে যান। পরে নতুন নির্মিত দেয়ালে হেলান দেন। যার ফলে দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই তিনি ইটের নিচে চাপা পড়ে গুরুতরভাবে আহত হন।

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তামান্নার পায়ে ফ্র্যাকচার হয়েছে, পায়ে রড দেয়া হয়েছে এবং কোমরের অংশে আঘাত পাওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাথায় আঘাত পেয়েছে তার জন্য সিটিস্ক্যান করা হয়েছে। তবে আপাতত তিনি শঙ্কামুক্ত।

ঘটনার পর তামান্নার সহপাঠী ও শিক্ষকেরা হাসপাতালে ছুটে যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি জেনে খোঁজখবর নিচ্ছে।

পাবিপ্রবির উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড রাসেদুল হক বলেন, “তামান্নার দুর্ঘটনার খবর শুনে আমরা অত্যন্ত দুঃখিত। খবরটি পাওয়ার পর থেকে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি সর্বক্ষণিক খোজ খবর নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করব।”

আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছেন তার পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, সহপাঠী ও স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!