1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

রৌমারীতে চা বিক্রির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারীতে চা বিক্রির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান হোসেন খান (২৬)–কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শহর এলাকার টিএনটি মোড়ের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেফতার ইমরান হোসেন খান রৌমারী গ্রামের ইকবাল হোসেনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

রৌমারী থানার ওসি সেলিম মালিক বলেন, লকডাউন কর্মসূচি সমর্থন ও প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে টিএনটি মোড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা ইমরানকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!