1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রৌমারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ অনুষ্ঠান করা হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠানে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল কবির।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। অপরাধ দমনে জনগণের সহযোগিতা ছাড়া শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রত্যেক নাগরিক যদি আইন মেনে চলে, তাহলে সমাজ আরও নিরাপদ হয়ে উঠবে।

রৌমারী থানার ওসি সেলিম মালিক তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ রৌমারী গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সভায় অংশ গ্রহণকারীরা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া, চুরি-ছিনতাইসহ স্থানীয় নানা সমস্যা তুলে ধরেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পাশাপাশি সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন তারা।
সভা সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ।#

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!