1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে মাসুদ মিয়া (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-টগরাইহাট রেলস্টেশনের মাঝামাঝি দিনোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়ার পর দিনোবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ এক কিশোর রেললাইনে পড়ে যায়। ট্রেনটি চলে যাওয়ার পর পথচারীরা রেললাইনের ওপর ছিন্নভিন্ন মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

নিহত মাসুদ মিয়া রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের আষাঢু গ্রামের পল্লী চিকিৎসক মোনায়েম খাঁর ছেলে। বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। পরে সন্ধ্যার দিকে দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম লিংকন বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, জিআরপি পুলিশের কাজ, তাই কাউনিয়া জিআরপি পুলিশকে খবর দিয়েছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!