1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ও বাড়িভাড়া ভাতা ৪৫ শতাংশ বৃদ্ধিসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৪৫ শতাংশ নির্ধারণ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা প্রদান, শতভাগ উৎসব ভাতা নিশ্চিতকরণ, প্রস্তাবিত ১ হাজার ৮৯টি ইবতেদায়ি মাদরাসাকে দ্রুত এমপিওভুক্ত করা, নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল বকেয়া পরিশোধ এবং স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক যারা এখনও পাওনা পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে জেলা সভাপতি অধ্যাপক আবদুল জলিলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশ নেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন,

“শিক্ষাই জাতির মেরুদণ্ড, অথচ শিক্ষক সমাজ আজও অবহেলিত। দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি।”

তারা অভিযোগ করেন, অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনা পরিশোধে অনৈতিক বিলম্বের কারণে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

সমাবেশে বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,

“দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!