1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আব্দুল ওয়াহিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন,

“শিক্ষক সমাজ একটি জাতির বিবেক ও ভবিষ্যৎ নির্মাতা। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের অবদান অপরিসীম। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সময়ের দাবি।”

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

বক্তারা আরও বলেন,

“বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু পাঠদানের মাধ্যমেই নয়, মূল্যবোধ ও মানবিকতার চেতনা ছড়িয়ে দিয়ে সমাজকে আলোকিত করেন।”

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।

চলতি বছরের প্রতিপাদ্য— “শিক্ষকতা: শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!