1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

জবি ও বাহাদুর শাহ পার্ক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন এলাকা ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, এসব দোকানপাট একাডেমিক পরিবেশ বিঘ্নিত করার পাশাপাশি মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হয়ে উঠেছিল।

এর আগে শিক্ষক সমিতির সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিএসসিসির প্রশাসকের কাছে আনুষ্ঠানিক চিঠি দেয়।

অভিযান চলাকালে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, ‘জনস্বার্থে আমাদের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাহাদুর শাহ পার্কের আশপাশের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।’##

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!