1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

গুমকৃতদের ফেরতসহ ৩ দাবিতে জবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

গুমের শিকার ৩ শিক্ষার্থী ও সাবেক জবি ছাত্রদল নেতাদের ফেরত, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন এবং কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্য, সাধারণ শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের সদস্য নওশিন নাওয়ার জয়া বলেন, “একটি একটি করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, অথচ রাষ্ট্রযন্ত্র নিশ্চুপ। যারা আন্দোলনের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, তারা বিচারব্যবস্থার সংস্কারের বদলে আরও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদ কোনো গোষ্ঠী নয়, এটি একটি ধারণা।”

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও ছেলেদের জন্য আবাসনের কোনো ব্যবস্থা হয়নি। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিকভাবে বিকাশ ঘটানো সম্ভব নয়। পাশাপাশি পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দলমত নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ১,২৪৮ জন নারী শিক্ষার্থী আবাসন সুবিধা পান, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। ছেলেদের জন্য কোনো আবাসন না থাকায় তারা অমানবিক জীবনযাপন করছে। অথচ প্রশাসন নিজেদের জন্য লিফট স্থাপন করছে। শিক্ষার্থীদের মৌলিক চাহিদার প্রতি এ অবহেলা মেনে নেওয়া যায় না।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!