1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

জবি ছাত্রফ্রন্ট সভাপতিকে রেজিস্ট্রারের রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জবি শাখার সভাপতি ইভান তাহসীবকে তার রুম থেকে বের করে দেন রেজিস্ট্রার।

ঘটনার সূত্রপাত গতকাল (মঙ্গলবার), শহীদ সাজিদ একাডেমিক ভবনের গ্যারেজ থেকে ধারাবাহিক সাইকেল চুরির বিষয়ে লিখিত অভিযোগ দিতে গেলে। অভিযোগকারী ইভান তাহসীব জানান, তিন মাস ধরে একাধিক সাইকেল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করতে গেলে রেজিস্ট্রার উত্তেজিত হয়ে তাকে অপমানজনক ভাষায় রুম থেকে বের করে দেন।

প্রাপ্ত অডিও ক্লিপে রেজিস্ট্রারকে বলতে শোনা যায়, “আমরা শিক্ষার্থীদের মালামালের নিরাপত্তা দিতে পারবো না… বের হয়ে যাও, ওকে বের করে দাও। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে এসেছো, এলাকায় কলেজে পড়লেই তো পারতে!”

এ প্রসঙ্গে ইভান তাহসীব বলেন, “শিক্ষার্থীরা টিউশনির টাকা দিয়ে সাইকেল কেনে, সেই সাইকেল নিয়েই টিউশনি করে। যদি নিরাপত্তা দেওয়া না যায়, তবে গ্যারেজ বন্ধ করে দেওয়া হোক।”

বিষয়টি নিয়ে রেজিস্ট্রারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, “বিষয়টি আমি শুনেছি এবং রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছি। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষার্থীরা সরাসরি আমার অফিসে অভিযোগ দিলে আমি ব্যবস্থা নেবো।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!