1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সুহাইল আহমদ,জবি প্রতিনিধি:

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার(২০মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জবি শিক্ষক সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার নামে ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে,গাজায় ইসরায়েলি হামলার প্রতিবা অথচ আন্তর্জাতিক সম্প্রদায় নীরব। বিশেষ করে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা অত্যন্ত বেদনাদায়ক। তারা বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধের এখনই উপযুক্ত সময়, না হলে আজ ফিলিস্তিন, কাল বিশ্বের প্রতিটি মুসলিম দেশেই এই বর্বরতা ছড়িয়ে পড়বে।

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন বলেন,
“গত ৭০-৮০ বছর ধরে ফিলিস্তিনের মানুষ দুঃসহ নির্যাতনের শিকার। আমরা চাই, তারা অবিলম্বে এই হত্যাযজ্ঞ থেকে মুক্তি পাক। বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান— আপনারা নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান।”

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন,”বাংলাদেশ থেকে আমরা ফিলিস্তিনের জন্য হয়তো খুব বেশি কিছু করতে পারবো না, তবে আমরা আমাদের অবস্থান থেকে এই বর্বরতার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ যেন জালেমদের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করেন। আমরা সকল হত্যাকারীর বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করছি।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
###

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!