সুহাইল আহমদ, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন। বুধবার মেলার দ্বিতীয় দিন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনের প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আরও বৃহত্তর পরিসরে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ চাকরি মেলায় ৩৫টি কোম্পানির স্টল বসেছে এবং ২০০-এর বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বিভিন্ন স্টলে তাদের সিভি জমা দিচ্ছেন এবং একই সঙ্গে অন-স্পট ইন্টারভিউতে অংশ নিচ্ছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রওসন বলেন, আমি স্টলে সিভি জমা দিয়েছি। এ ধরনের মেলা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। ক্যাম্পাস থেকেই চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, বিশ্ববিদ্যালয় থেকে আরও বড় পরিসরে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা হবে।
জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল জব জাঙ্কশন-২০২৫’ আয়োজিত হচ্ছে। আমরা চেষ্টা করছি, প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যকর প্রোগ্রাম আয়োজন করা যায়। আমি মনে করি, এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন।
এ মেলায় এসে enhance english এর মার্কেটিং এক্সিকিউটিভ মো: জাহিদ হাসান ভাই বলেন তাদের কাজ হচ্ছে ielts pte sat tofel নিয়ে। এখানে তারা ielts এর পরীক্ষা নিয়েও থাকেন। মূলত তারা ইংরেজি বিষয় নিয়ে কাজ করে থাকেন। ইংরেজির বেসিক ও বিদেশে পড়াশোনা জন্য তারা সহায়তা করে। বিভিন্ন কোর্স করায়।এখানে আসতে পেরে তাদের অনেক ভালো অনুভূতি লাগছে তিনি বলেছেন যে তিনি যত লিফলেট এনেছিলেন তার সবই শেষ হয়ে গিয়েছে।এরকম আয়োজনের জন্য তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি আশা করেন যে এরকম আয়োজন প্রতি বছর হোক।
এ মেলায় এসেNEBS IT SOLUTION এর মাসুম হোসেন ভাই বলেন, তাদের কাজ হচ্ছে মূলত আইটি বিষয় নিয়ে। তারা lavaral developer , react js developer , graphic design, copyright, junior wordpress devloper ইত্যাদি নিয়ে কাজ করেন। তিনি বলেন এই জায়গায় আসতে পেরে তাদের অনেক ভলো লাগছে। যেহেতু এটা প্রথম আয়োজন এখানে উপস্থিত সংখ্যা কম। কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন যে প্রতিবছর এইআয়োজনটা হোক এবং প্রচার প্রসারণা বৃদ্ধি হোক। যদি প্রচার প্রসারণা বৃদ্ধি পায় তাহলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে লোকজন আসবে। এর ফলে তাদেরও প্রচার-প্রচারণা বৃদ্ধি পাবে এবং তাদের কাজ করতে সুবিধা হবে।
Leave a Reply