1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

উলিপুরে ৩৬৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

উলিপুর প্রতিনিধি: 

কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি খাওনার দরগা এলাকার সুমন রহমান ওরফে আতাউর রহমান আতা (৪২), তার স্ত্রী ময়না বেগম (৩০) ও ছোট ভাই মেহেদি হাসান বাবু (৩২)।

থানা পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে খাওনার দরগা এলাকায় অভিযান চালান। এসময় মাদক কারবারি সুমন রহমান ওরফে আতাউর রহমান আতার নিজ বসতবাড়ি থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!