1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

বাংলাদেশ ব্যাংকের এডিতে প্রথম হয়েছেন জান্নাতুল ফেরদৌস

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

২০২৩ সাল ভিত্তিক বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) ব্যাংকটির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এবারের তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জান্নাতুল ফেরদৌস জানান, বুটেক্সের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন তিনি। স্নাতক শেষ করে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দিয়েছিলেন তিনি। সম্প্রতি সেই চাকরি ছেড়ে বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে যোগ দেন জান্নাতুল ফেরদৌস।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০০ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!