1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

নাব্যতা সংকটে ফের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান,(চিলমারী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে আবারো ফেরি চলাচল বন্ধ করেছে ফেরী কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)। এতে বিঘিœত হচ্ছে পণ্যবাহি গাড়ি চলাচল। কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাটিকাটা থেকে নৌবন্দর ঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাজুড়ে দেখা দিয়েছে তিব্র যানজট।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় রৌমারী ঘাট এলাকায় নাব্যতা সংকটের কারনে ফেরীর নিচের অংশ আটকায় যায়। এ কারনে সাময়িক সময়ের জন্য ফেরী চলাচল বন্ধ করা হয়েছে।
গাড়ির ড্রাইভার ও স্থানীয় লোকজন জানান, কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে দীর্ঘদিন ধরে নিয়মিত দুটি ফেরিতে পণ্যবাহী যানসহ বিভিন্ন পরিবহন পারাপার করে আসছে বিআইডব্লিউটিএ। বর্তমানে ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দিয়েছে তা ঠিক। কিন্তু প্রতিদিন আমরা নদীতে যে ড্রেজিং দেখছি তা কি কোন কাজে আসছে। নাকি তারা শুধু লোক দেখানো কাজ করছেন। তারা আরো জানান, দিনে শুধুমাত্র কয়েক ঘন্টা চলে এই ড্রেজিং কাজ। বাকি সময় বন্ধ থাকে। এভাবে ড্রেজিং চললে সারাজীবনে ফেরী চলাচলে সমস্যা হবে।
শুক্রবার সকালে সরেজমিনে চিলমারী ঘাট থেকে রৌমারী পর্যন্ত ঘুরে দেখা যায়, নৌ-রুটের রৌমারী ঘাটের উত্তর পশ্চিমে প্রায় ২ কিলোমিটারের বেশীর ভাগ স্থানে পানির গভিরতা ৬ থেকে ৯ ফিট। বর্তমানে যে রুটে ফেরী চলাচল করছে সেখানে একটি স্থানে প্রায় ৮০০ থেকে ১হাজার ফিট জায়গায় ৫ ও ৬ ফিট গভিরতা থাকায় ফেরীর নিচের অংশ বেজে যায়। যার ফলে ফেরী চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান জানান, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা প্রায় ২হাজার ফিট এলাকায় ড্রেজিং শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ৮শত ফিট কাজ হয়েছে বাকি অংশ ড্রেজিং হলে এই চ্যানেলে সহজে ফেরী চলাচল করতে পাবে। আর এখন যে স্থানে ফেরী আটকাচ্ছে আমরা চেষ্টা করছি ওখানে ড্রেজিংয়ের মাধ্যমে গভিরতা ফিরিয়ে এনে ফেরী চলাচল স্বাভাবিক করার।
চিলমারী উপজেলার নৌ-বন্দর ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ির দির্ঘ সারী। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করে।
এ বিষয়ে চিলমারী ফেরী সার্ভিস বিআইডব্লিউটিসি‘র ব্যবস্থাপক (বানিজ্য) প্রফুল্ল চৌহান জানান, ব্রহ্মপুত্রের নব্যতা সৃষ্টি হওয়ায় ফেরীর নিচের অংশ বেজে যায়। যার ফলে জাহজের নিরাপত্তার স্বার্থে ড্রেজিং না হওয়া পর্যন্ত সাময়িক ভাবে ফেরী সার্ভিস বন্ধ রাখা হয়েছে। ড্রেজিং শেষে ফেরী চলাচল শুরু করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!