1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজা সেবনকালে জাবির দুই কর্মচারীসহ তিন জন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

রিপন বারী, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় দুই কর্মচারীসহ এক বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম।

রবিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শান্তি নিকেতন নামক স্থানে গাঁজা সেবনকাল তাদের আটক করে শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন- শহীদ রফিক-জব্বার হলের ডাইনিং বয় মো. আবু ইউসুফ, মীর মশাররফ হোসেন হলের ডাইনিং বয় নাসিমুল হক বাবু এবং বহিরাগত সজীব ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্তরা শান্তি নিকতনে বসে গাঁজা সেবন করছিলেন। এসময় কয়েকজন শিক্ষার্থী এসে পরিচয় জানতে চাইলে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে শিক্ষার্থীদের খবরে প্রক্টররিয়াল টিম এসে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল ইসালম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কোনো ছাত্র বা বহিরাগত মাদকের সাথে পাওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী ও বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তদের নিরাপত্তা সেলে নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় আইনেও তাদের বিচার হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!