1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাবি ভর্তি পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা: লিখিত পরীক্ষা হতে পারে কেবল ঢাবি ক্যাম্পাসে

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

রুশাইদ আহমেদ, ঢাবি প্রতিনিধি:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার লিখিত অংশ ক্যাম্পাসের অভ্যন্তরে নেওয়ার পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ।

গত ২১ অক্টোবর, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে সাধারণ ভর্তি কমিটির সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি প্রক্রিয়া সংস্কারের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে। সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি গণমাধ্যম এমনটাই জানিয়েছে।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের এমসিকিউ পরীক্ষা ঢাবি এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এমসিকিউতে উত্তীর্ণ শিক্ষার্থীদের লিখিত পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নেওয়া হবে।

বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, ‘চারুকলা ইউনিট’ এবং আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সাধারণ ভর্তি কমিটির সভায় এ প্রস্তাবনা এসেছে। এর জন্য একটি কমিটি গঠন করা হবে, যেখানে প্রস্তাবের ইতিবাচক ও নেতিবাচক দিক আলোচনা করা হবে। আলোচনা শেষে যদি এটি গ্রহণযোগ্য মনে হয়, তাহলে আগামী বছর থেকে নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!