1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম ,ফুলবাড়ি প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাশকতার মামলায় উপজেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের কছর আলীর ছেলে। ।শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার গ্ৰামের বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। বাড়িতে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।
তিনি গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির বিরোধীতা করে মিছিলে হামলা, বাড়ি ঘর ও স্থাপনায় ভাঙচুর লুটপাপ ও অগ্নিসংযোগ করেন।এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন পৃথক দুই মামলা দায়ের করেন।এসব মামলায় তিনি এজাহার ভুক্ত আসামি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ওই নেতাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!