1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ আমতলা ব্রিজ অসাবধানতায় ঘটছে দূর্ঘটনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

নুরুজ্জামান আহমেদ, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সন্তোষপুর ধনীগাগলা আমতলা ব্রিজ। অসাবধানতায় প্রায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা আমতলা বাজারের পাশ দিয়ে প্রবাহিত নালায় মানুষের পাড়াপাড়ে ১৯৯২ সালে ইউনিয়ন পরিষদ এ ফুট ব্রিজটি নির্মাণ করে। পরবর্তী কয়েক বছরে ভেঙে যায় এর দুই পাশের রেলিং। ব্রিজটি অপ্রশস্ত হওয়ায় যানবাহন ক্রসিং এ রেলিং না থাকায় প্রায় প্রতিনিয়ত কোন না কোন যানবাহন পড়ে যায় গভীর খাদে। তাই সন্ধ্যার পরে এ ব্রিজ পাড়াপাড়কারীদের মাঝে নেমে আসে আতঙ্ক। প্রয়োজন ছাড়া কেউই সাহস পায় না এ পথে যাতায়াতের।

আতঙ্কে এ ব্রিজ ধরে যাতায়াতকারী স্কুল, কলেজে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবক। রেলিংবিহীন অপ্রশস্ত ব্রিজে কৃষি পণ্য আনা নেওয়া করতেও অনেক ভোগান্তি পোহাতে হয় কৃষকদের।

পথচারী হযরত আলী জানান, অনেকবার ব্রিজ মাপামাপি করেও সংস্কার করা হয়নি। গত কয়েকদিন আগে একজন আইসক্রিমের বাক্সসহ পড়ে গেছেন ব্রিজের নিচে। এতে করে তার বাক্সের সব আইসক্রিম নষ্ট হয়ে যায়। ভেঙে যায় তার হাত পায়ের হাড়। এভাবে প্রতিনিয়ত অনেক মানুষই দুর্ঘটনার শিকার হন। প্রায় একই রকম তিক্ত অভিজ্ঞতার কথা জানান অনেকে। তারা দ্রুত এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান।
উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব বলেন, খোঁজ নিয়ে ব্রিজটি পরিদর্শন করে পরবর্তীতে এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!