1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে অবৈধভাবে জন্মনিবন্ধন সনদ তৈরি করেন ইউপি সচিব মিনারুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, জোষ্ঠ্য প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারীতে এক ইউনিয়ন সচিবের বিরুদ্ধে অবৈধভাবে জন্মনিবন্ধন তৈরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান।

অভিযুক্ত ইউনিয়ন সচিব হলেন মিনারুল হক। তিনি মিনারুল হকের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব)।

চরশৌলমারী ইউপি চেয়ারম্যান একে এইচ এম সাইদুর রহমান দুলাল অভিযোগ করে বলেন, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত তার জন্মনিবন্ধন আইডির মোবাইল নম্বর ও পাসওয়ার্ড পরিবর্তন করে অবৈধভাবে ৪৫৯ জনের জন্মনিবন্ধন সনদ তৈরি করে বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল হক। যার প্রায় ৯৭ শতাংশ বিভিন্ন জেলা ও বিভাগের মানুষের নামে। ওইসব সনদধারীদের শনাক্ত করতে পারেনি ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয়রা।

চেয়ারম্যান ও স্থানীয়দের ধারণা এসব নিবন্ধন রোহিঙ্গা ও বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হওয়ার সম্ভাবনা আছে। এসব নিবন্ধন বাতিল করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন ইউপি চেয়ারম্যান।

চেয়ারম্যান জানান, গত ১৮ আগস্ট চরশৌলমারী ইউনিয়ন পরিষদে যোগদান করেন সচিব মিনারুল হক। যোগদানের দিন ছাড়া অন্য সব দিনে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকেন তিনি। এ কারণে তাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশও করা কয়েছে। তিনি না আসায় স্থবির হয়ে পড়েছে পরিষদের কার্যক্রম। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগণ।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল হক বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তে আমি যদি অপরাধী হই তাহলে আমাকে যে শাস্তি দিবে তা আমি মাথা পেতে নেব।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম বলেন, এরকম একটি পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!