1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

ছোটবেলায় ঘাড় ধাক্কা, অপমানের প্রতিশোধ নিতে হোটেল কিনে নিলেন ধনকুবের

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

চীনের ম্যাকাও শহরের মাঝামাঝিতে অবস্থিত একটি এলাকায় বেড়ে উঠেছেন সাইমন সিও। শহরের সবচেয়ে অভিজাত হোটেল সেন্ট্রালের কাছেই একটি পুরনো বাড়িতে তিনি বসবাস করতেন। ১৯২৮ সালে উদ্বোধন করা এই হোটেলটি পরবর্তীতে তারকা, সেলিব্রেটি এবং কূটনীতিকদের জন্য একটি সম্মেলনের স্থান হয়ে ওঠে।

১৯৬০-এর দশকে ছোট্ট সাইমন সিও একদিন খেলাচ্ছলে ঢুকে পড়েছিলেন হোটেল সেন্ট্রালের ভেতর। কিন্তু হোটেলের লোকেরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়।

শৈশবের সেই স্মৃতি মনে করে সম্প্রতি সিএনএনকে সিও বলেন, ‘ছোটবেলায় খুব বেশি বুঝতাম না। আমি শুধু ওই হোটেলটির দিকে তাকিয়ে শপথ করেছিলাম, একদিন এটা আমি কিনে ফেলব।’

ছোটবেলার একটি ছবিতে সাইমন সিও। ছবি: সিএনএন নিউজ।

ছোটবেলায় এমন শপথ কতজনই তো করে, বাস্তবে তা পূরণ করা সম্ভব হয় আবার হয় না। সাইমন সিও সেই শপথকে বাস্তবে রূপান্তর করেছেন।

সেদিনের সেই ছোট্ট সিও এখন ৬৫ বছরের পুরোদস্তুর ব্যবসায়ী। ১৯৯১ সালে তিনি তার নিজস্ব রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি লেক হ্যাং গ্রুপ প্রতিষ্ঠা করেন। সম্প্রতি তিনি নতুন মালিক হিসেবে ৯৬ বছরের পুরোনো ও নামকরা হোটেল সেন্ট্রালের ফিতা কেটেছেন।

হোটেলের একটি রুমের বারান্দা থেকে তোলা একটি চিত্র। ছবি: সিএনএন নিউজ।

সিও বলেছেন, শুধুমাত্র ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জন্যই যে তিনি হোটেল সেন্ট্রাল কিনে নিয়েছেন, তা নয়। ম্যাকাও-এর সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণের আকাঙ্ক্ষাও যোগ হয়েছিল এর সঙ্গে।

সূত্র: সিএনএন নিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!