1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীতে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, স্থানীয় সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুধিজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নঈম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

চিলমারী উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভায় উপজেলার ৬টি ইউপি চেয়ারম্যানের মধ্যে ৫ জন ইউপি চেয়ারম্যানই আসেননি। একমাত্র রমনা মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো.গোলাম আশেক আঁকা এতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত চেয়ারম্যানরা হলেন, নয়ারহাট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, থানাহাট ইউপি চেয়ারম্যান ও থানাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চিলমারী ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আমিনুল ইসলাম, ও অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা সোহরাব হোসেন।

এ দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময় সভায় অনুপস্থিত চেয়ারম্যানদের নিয়ে সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুড়িগ্রাম – ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার বলেন, আজকের সভাটি ছিল চিলমারী উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে। অথচ গুরুত্বপূণ এ সভায় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন না। বিষয়টি দুঃখজনক। চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বলেন, আগে দুইবার ডিসি স্যারের প্রোগ্রাম পেছানো হয়েছিল। আজকের প্রোগ্রামের বিষয়ে আজ সকালে আমাকে জানানো হয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণে আমি বাইরে আছি তাই আসতে পারিনি।

রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, ডিসি স্যারের মতবিনিময় সভায় যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু রাজনৈতিক পরিবেশ ভালো না থাকায় যেতে সাহস পাইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) নঈম উদ্দিন জানান, মতবিনিময় সভার বিষয়ে সকল ইউপি চেয়ারম্যানদের আমন্ত্রণ পত্র দেয়া হয়েছে। তারা কেন আসেননি বিষয়টি আমার জানা নেই। তবে চেয়ারম্যানদের বিষয়ে সব তথ্য দেয়া হয়েছে। মতবিনিময় সভায় চরাঞ্চল, নদী, কর্মসংস্থান, বাল্যবিবাহ বন্ধসহ নানা সমস্যা, সম্ভাবনা ও উত্তরণ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন ও সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা চিলমারী’র উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!