1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ঢাবি শিক্ষার্থীদের জন্য শিগগির চালু হচ্ছে শাটল বাস

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

রুশাইদ আহমেদ, ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে শিগগিরই শাটল বাস সার্ভিস চালু ও রুট নির্ধারণ করা হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ ও ছয়টি প্রবেশ মুখে ‘বার’ স্থাপন করা হবে।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কার্যালয়ে সাক্ষাৎকালে উভয়েই এসব বিষয়ে আলোচনা করেন।

ঢাবি উপাচার্য বলেন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই বাস সার্ভিস দ্রুত চালু করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ক্যাম্পাসে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!