1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

বখতিয়ার আহমেদ নাসিফ, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বেলা আড়াইটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক, সাত কর্মকর্তা-কর্মচারী ও ৭২ শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, গত জুলাইয়ের পর থেকে শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যারা পলাতক রয়েছেন তাদের ছুটি বাতিল করা হবে এবং সাময়িক বরখাস্ত করা হবে।

দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল। আর শিক্ষার্থীদের সকলেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান উপাচার্য।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতিতে সম্পৃক্ত হলেও বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপাচার্য।

এ দিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “যারা ছাত্ররাজনীতির নামে বাংলাদেশে অপরাজনীতির সূত্রপাত ঘটিয়েছেন, তাদের উচিত এই সিদ্ধান্ত মোতাবেক সতর্ক হয়ে যাওয়া। সবমিলিয়ে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকের এই সিদ্ধান্তে সত্যিই উচ্ছ্বসিত।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!