1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৪৫

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় একটি সুপারশপে সম্প্রতি ডাকাতির ঘটনায় প্রধান আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে র‍্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

রাতে র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানান। তিনি বলেন, মোহাম্মদপুরের কিশোর অপরাধী চক্রের সদস্যের দুই গ্রুপের মোট ৪৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে সুপারশপে ডাকাতির ঘটনায় দুজন, আর ছিনতাইকারী তিনজন এবং ৪০ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরই মধ্যে শনিবার রাতে মোহাম্মদপুরে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী। অভিযানে দুই কিশোর গ্যাংয়ের অন্তত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে বিশেষ অভিযানে একে একে ধরা পড়ছে ডাকাত, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও ডাকাতির দুটি ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ে ভোর-সকালে বিশ্ববিদ্যালয় যাওয়ার সময় এক নারীকে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনাটি গত বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে ঘটে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি মিনি সুপারশপে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ডাকাতি করতে হামলা করে। দোকানিকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানের টাকা-পয়সা সব নিয়ে চলে যায়। ঘটনাটি শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে বছিলা এলাকার একটি সুপারশপে ঘটে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে কয়েকশ কিশোর হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিশাল মহড়া দেয়। এসময় তারা রাস্তায় যাকে পায় তাকেই ভয়-ভীতি দেখায়। মহড়ায় অংশ নেওয়া সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!