1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোহাম্মদপুরে বাস থেকে ফোন ছিনতাইয়ের চেষ্টা,ছিনতাইকারীকে ধরে ক্যাম্পাসে আনলো জাবি শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

রিপন বারী ,জাবি প্রতিনিধি: 

বাস থেকে টান দিয়ে ফোন ছিনতাইয়ের সময় শিক্ষার্থীদের হাতে ধৃত ছিনতাইকারীকে ক্যাম্পাসে এনে পুলিশের হাতে তুলে দিয়েছে জাবি শিক্ষার্থীরা।

শনিবার (২৬ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাড়ে সাতটার বাসের ক্যাম্পাসে ফেরার পথে মোহাম্মাদপুর অন্তর্গত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী সায়মা আক্তারের মোবাইল ফোন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ফয়সাল (১৬) নামে এক ছিনতাইকারী, তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করে শিক্ষার্থীরা। আটক করে ক্যাম্পাসের বাসেই জাবি ক্যাম্পাসে ধরে এনে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা, পরবর্তীতে প্রক্টরিয়াল বডি ছিনতাইকারী ফয়সালকে মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করে।

ছিনতাইকারী ফয়সাল ঢাকার শের এ বাংলা নগরের পশ্চিম রাজাবারের বাসিন্দা, পিতা আকরাম পেশায় মাছ বিক্রেতা, চার ভাই বোনের মধ্যে সবার ছোট ফয়সাল, প্রাইমারি পার হতে না পারা ফয়সাল অল্প বয়সেই জড়িয়ে পড়ে কীশোর গ্যাং ও মাদকচক্রে, তার ভাষ্যমতে মাদকের পিছনেই তার দৈনিক ব্যয় প্রায় তিনশত টাকা, যার যোগান দিতেই বেছে নিয়েছে ছিনতাইয়ের পথ। ফয়সালের বাবা আকরাম বলেন বখাটে ছেলেদের সাথে মিশে অল্প বয়সে বখে যায় ফয়সাল, নিজেদের উদ্যোগে তাকে সংশোধনাগারে পাঠালেও কোন পরিবর্তন হয়নি তার, ফিরে এসে আবারো মাদকচক্র ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে ফয়সাল।

উল্লেখ্য, এর আগেও দুইবার ছিনতাইয়ের অভিযোগে দীর্ঘদিন জেল খেটেছে ছিনতাইকারী ফয়সাল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!