1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ে আমন ধানক্ষেত মাটিতে হেলে পড়েছে

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোড়ধানসহ আমন ধানক্ষেত মাটিতে হেলে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঝড়ো হাওয়ায় উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ব্যাপক আমন ক্ষেতের ফসল মাটিতে হেলে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ হেক্টর। বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী এলাকার কৃষক হাবিবুর রহমান জানান, তার দেড় একর জমির আমন ক্ষেত ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। হেলেপড়া ধানক্ষেত নষ্ট হয়ে যাবে। তিনি আরাও জানান, এতে তার প্রায় ৫০ হাজার টাকা লোকসান হবে।

ওই এলাকার সুভাষ চন্দ্র ও ভোলা মিয়া নামের কৃষক জানান, তাদের এক বিঘা করে জমির ফসল ঝড়ো হাওয়ায় পানিতে হেলে পড়েছে। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন জানান, ঝড়ো হাওয়ায় আমন ক্ষেতের প্রাথমিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হেক্টর।
তিনি আরও বলেন, ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!