অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর আদালতে গুলশান থানার এসআই শাহীন মোল্লার দাখিলকৃত প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ (মৃত) ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শমশের মবিন চৌধুরীর বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/১০৯ ধারায় অপরাধ প্রতীয়মান হয়নি বলে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন।
উল্লেখ্য ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার পর আদালত গুলশান থাকে এ বিষয় প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগে অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচি ঘোষণার পর থেকে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা গেছেন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।
Leave a Reply