1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফুলবাড়ীতে তিন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের লেখক, সাংবাদিক ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, নিউজ ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের নাম অন্তর্ভুক্তের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষক,সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টায় ফুলবাড়ী -নাগেশ্বরী সড়কের ফুলবাড়ী উপজেলা পরিষদ মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক নুরনবী সরকার, অভিভাবক হাবিবুর রহমান, শিক্ষার্থী আতিকুর রহমান।

এসময় বক্তারা বলেন, আব্দুল খালেক ফারুকসহ অন্যরা নির্ভিক সাংবাদিক। দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের বন্ধু । আব্দুল খালেক ফারুক শিক্ষা, সংস্কৃতি ও পাঠাগার আন্দোলনের একজন অগ্রসৈনিক। তাদের নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে,গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার নির্দেশদাতা হিসাবে ৩ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও কুড়িগ্রাম সরকারি কলেজের রহুল আমিন নামের এক শিক্ষার্থী। এ মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!