অনলাইন ডেস্ক:
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে পুনরায় কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চিকিৎসা শেষে ইতিমধ্যে তিনি কাজে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, “ত্বকের ছোট চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার সামরিক হাসপাতালে যান। সেখানে তার ত্বকের একটি ছোট ক্ষত অপসারণ সফলভাবে সম্পন্ন করা হয়।”
চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার সকালে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস আগামীকাল শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনায় বসার কথা রয়েছে।
Leave a Reply