1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে নেশা আর হতাশায় এক যুবকের আত্মহনন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম , ফুলবাড়ি প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নেশা আর হতাশায় বিষপানে আত্মহত্যা করেছেন মমিনুল ইসলাম (৩৫) নামের এক যুবক।
বৃহস্পতিবার মধ্যরাতে বিষ পানে গুরুত্বর অসুস্থ হলে স্বজনরা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকাল ৬টায় তার মৃত্যু ঘটে । তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মুছা আলীর ছেলে।

নিহতের পরিবার ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, নিহত যুবক সবসময় গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকতেন। স্ত্রী সন্তান থাকার পরেও কাজকর্ম না করায় পরিবারে অভাব অনটন লেগেই থাকতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় মনোমালিন্য ও অশান্তি দেখা দেয়। এক বছর আগে এক পর্যায়ে স্ত্রীই তাকে তালাক দেন। নিরুপায় দুই সন্তানে অন্যের আশ্রয়ে চলে যায়।এর তিনি আরও বেশি নেশাসক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে নেশার টাকা জোগাড় করতে বাস্তুভিটাসহ বাড়ি বিক্রি করে সর্বশান্ত হন। মানসিক ভাবে আরও বেশি ভেঙে পড়েন। এছাড়াও অসহ্য পেট ব্যথায় দিকভ্রান্ত হয়ে পড়েন। বাবা- মা ও স্বজনরাও এড়িয়ে চলেন। তাই সব সময় হতাশাগ্রস্ত ভাবে চলতে ফিরতে হতো তাকে। সেই হতাশা থেকে বাঁচতে সকলের অগোচরে বিষ পান করে। অসহ্য যন্ত্রণা শুরু হলে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে রয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষপানে ওই যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!