1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাবি শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত, প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

রিপন বারী, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাসেল হোসেনের ওপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে মাননবন্ধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিপিএটিসি থেকে বিশমাইল পর্যন্ত এলাকার আরিচা মহাসড়কের পাশে সংগঠিত ছিনতাই ও সশস্ত্র গুপ্ত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ জানানো হয়। এতে অংশ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা । এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার জন্যও জোর দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার হন রাসেল হোসেন। এ সময় তাকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এ বিষয়ে ক্যাম্পাস প্রশাসন, জাহাঙ্গীরনগর হাইওয়ে থানা, সাভার থানা, আশুলিয়া থানা এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

মানববন্ধনে শিক্ষার্থীরা ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন করা, রাস্তা ও আশেপাশের এলাকায় পুলিশ টহল বাড়ানো, দ্রুত স্থায়ী পুলিশ বক্স স্থাপন, রাস্তাগুলোতে সিসি ক্যামারা স্থাপন এবং অপরাধীদের দ্রুত শণাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!