1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিমা বিসর্জনে গিয়ে সমুদ্রে ভেসে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

দুর্গোৎসবে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া কিশোর প্রবাল কান্তি দে’র মরদেহ উদ্ধার করা  হয়েছে। গতকাল রবিবার (১৩ অক্টোবর) বিকেলে নিখোঁজ হওয়ার পর দিবাগত গভীর রাতে সমুদ্রসৈকতে তার মরদেহ ভেসে আসে। 

প্রবাল কান্তি দে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের প্রবাসী পলাশ কান্তি দে’র ছেলে। 

নিহত প্রবালের চাচা বিপ্লব কান্তি দে জানান, গতকাল রবিবার দুপুরে হরিপুর পূজামণ্ডপ থেকে প্রতিমাবাহী পিকআপে চড়ে অন্য সবার সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতে গিয়েছিল ভাতিজা প্রবাল। আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের সময় প্রতিমা ধরে অন্যদের সঙ্গে প্রবালও সমুদ্রে নামে। বিসর্জন শেষে সবাই উঠে এলেও প্রবালকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য জুনায়েদ হোসেন জিকু জানান, নিখোঁজের পর থেকে তিনিসহ শিশুটির পরিবার ও তার স্বজনরা কক্সবাজার সমুদ্র এলাকাসহ সৈকতের সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছিল না।

ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা জিকু দাস নিখোঁজ কিশোরের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!