1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

বন্দুকধারীদের গুলিতে নিহত মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক (৬৬)। সাবেক কংগ্রেস নেতা সর্বশেষ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত তৃতীয় ব্যক্তি পালিয়ে গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিবার (১২ অক্টোবর) রাতে মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকার নির্মল নগরে কোলগেট মাঠের কাছে ছেলে জিশান সিদ্দিকের অফিস থেকে বের হন বাবা সিদ্দিক। গাড়িতে ওঠার ঠিক আগ মুহুর্তে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নেওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

মহারাষ্ট্রের বান্দ্রা পশ্চিম নির্বাচনী এলাকা থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হওয়া সিদ্দিক ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি খাদ্য ও বেসামরিক সেবা সরবরাহ এবং শ্রম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কংগ্রেসের সঙ্গে দীর্ঘ পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!