1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

অবৈধভাবে ভারত যাওয়ার সময় যুগ্ম সচিব আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা সীমান্তের পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে এবং তিনি ঢাকার বাসাবো থানার দক্ষিণগাঁও এলাকায় বাস করতেন।

জাতীয় সংসদ সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন কিবরিয়া। গত ২৫ সেপ্টেম্বর তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি পান।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি আন্তর্জাতিক সীমান্তরেখা থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান করছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানান।

লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার জানান, কিবরিয়া মজুমদারকে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। তাকে কসবা থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!