1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চট্টগ্রামে দুগ্রুপের সংঘর্ষে প্রাণ গেল যুবদল কর্মীর

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. ইমন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমন যুবদল কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ঝান্টু ও কাশেমসহ কয়েকজন খুনিদের নাম পেয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখল-বেদখল নিয়ে বায়েজিদ এলাকায় ঝান্টু গ্রুপের সঙ্গে যুবদল সমর্থিত সবুজের বিরোধ চলছিল। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দু’গ্র“পের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ইমন সবুজ গ্র“পের সঙ্গে ছিলেন। সংঘর্ষের পর সবুজের লোকজন চলে গেলে ঝান্টুর কর্মীরা ইমনকে একা পেয়ে মারধর করে। এতে ইমন গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুর পর বায়েজিদ এলাকায় উত্তেজনা বিরাজ করে।

বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ‘আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে ঝান্টু গ্র“পের সঙ্গে ও সবুজ গ্র“পের বিরোধ ছিল। শুক্রবার রাতে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সবুজ গ্র“পের ইমন গুরুতর আহত হন। শনিবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!