1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, সাবেক ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম ,বিশেষ প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেন সহ ২৫ জনের নাম উল্লেখ করে কুড়িগ্রামের রৌমারী থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। ওই মামলায় এজাহার নামীয় আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা শহরের শাপলা চত্বর-ভোলামোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. সোহেল রানা উপজেলার রৌমারী বাজার গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার সহযোগী সবুজ আহমেদ একই গ্রামের আক্কাস আলীর ছেলে।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেনের নির্দেশে এবং সোহেল রানার নেতৃত্বে একদল যুবক রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারপিট করে জখম করেন। এছাড়াও শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। দুই বছর আগের সেসব অভিযোগ উল্লেখ করে আব্দুল ওহাব মন্ডল নামের এক শিক্ষক ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) মামলা রেকর্ড করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
সোহেলের ছোট ভাই ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হাসান সুমন বলেন, ‘আমার ভাই এক সময় ছাত্রলীগ করতো। তবে কখনো রাজনৈতিক পদ পেয়ে টেন্ডারবাজি বা চাঁদাবাজি করেননি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে।’
ওসি মামুনুর রশীদ বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী সহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!