1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে গৃহবধূসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। আজ বুধবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন–গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূসহ চারজনের মৃত্যু হয়েছে। দুপুরে গড়ের পাড়া এলাকার মাঠে কাজ করছিল সাত থেকে আটজন কৃষক। আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নিলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আহতাবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিন কৃষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপর দিকে ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় জহুরা খাতুন নামে এক গৃহবধূ বজ্রপাতের শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে।’ এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!