সাধারণ শিক্ষার্থী ও জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। একটি সামরিক হেলিকপ্টার দিয়ে দেশ ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর ভারতে অবস্থান নিয়ে গত দুই মাসে দেশে নানা আলোচনা-সমালোচনা হয়। গুঞ্জন উঠে, ভারতে নাকি স্থায়ী হবেন না তিনি। এ অবস্থায় রোববার (৬ অক্টোবর) নতুন করে গুঞ্জন ছড়ায়―ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। দেশটির আজমান শহরে তিনি অবস্থান করছেন বলেও চাউর হতে থাকে।
শেখ হাসিনার ভারত ছাড়ার এ গুঞ্জন নিয়ে যখন নানা চর্চা, ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৭ অক্টোবর) রাতে চ্যানেল 24-এর সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় জানালেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয়।
চ্যানেল 24-কে তিনি বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’
খবর-চ্যানেল টুয়েন্টি ফোর
Leave a Reply