1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্গাপূজায় ঢাবি’র ৬ প্রবেশমুখে চেকপোস্ট

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি:

নিরাপদ ও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ৬টি প্রবেশমুখ নীলক্ষেত, পলাশী মোড়, শাহবাগ, বার্ন ইনস্টিটিউট, দোয়েল চত্বর ও শহিদ মিনার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর থেকে আগামী ১৪ অক্টোবর দুপুর পর্যন্ত এই চেকপোস্টের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
পাশাপাশি এসময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আতশবাজি না করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগত সকল পুণ্যার্থী এবং দর্শনার্থীর সার্বিক সহযোগীতা কামনা করেছে প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!