1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বেরোবিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির স্থায়ী বহিষ্কার চেয়ে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:

ছাত্র-জনতার অভ্যুত্থানকে কটুক্তি এবং শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যায়িত করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে স্থায়ী বহিষ্কার এর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে (১ নং গেট) এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি তার শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী অভিহিত করে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে শনিবার (৫ অক্টোবর) একটি ফেসবুক স্টেটাস দেয়। সেই পোস্টকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘ঊর্মির বহিষ্কার করতে হবে হবে’ ‘ঊর্মির দুই গালে জুতা মারো তালে তালে ‘, ‘সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘হাসিনার দোসররা হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সুমন বলেন, “ যারা আবু সাঈদের নামে কটুক্তি করলো, তারা ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও তাদের দোসররা প্রশাসনের প্রতিটি পদে বসে রয়েছে। সংস্কারের জন্য হলেও অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যারা এরূপ কটুক্তি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা।”

অন্য এক শিক্ষার্থী বলেন, “দেশে এখনো আওয়ামী লীগের দোসরা আছে। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। এই ধরনের পোস্টকে নির্বুদ্ধিতার পরিচয় বললেও ভুল হবে। এটি একটি ষড়যন্ত্রমূলক পোস্ট।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!