1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সোহেল রানার দল ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’-র আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা)। তাদের দলের নাম বাংলাদেশ ইনসাফ পার্টি।

ইংরেজিতে দলটির নাম ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’ হিসেবে পরিচিতি পাবে। শান্তির প্রতীক কবুতরকে এ দলের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে।

সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নায়ক সোহেল রানা নিজেই। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সভায় নতুন গঠন করা দল নিয়ে বিস্তারিত তথ্য দেন তিনি।

নায়ক সোহেল রানার সভাপতিত্বে ওই সভায় আরও জানানো হয়, নতুন এ দলের ৫১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হবে খুব শিগগিরই। এ মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের নাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে দলটির।

ব্যক্তিগত জীবনে অভিনয়ে ক্যারিয়ার গড়লেও শিক্ষাজীবনে দীর্ঘ সময় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সোহেল রানা। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচনবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবার তিনি দেশ ও সমাজের সেবা করতে নিয়ে এসেছেন নতুন একটি রাজনৈতিক দল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!