1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

ফুলবাড়ী বিএনপির নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান কারাগারে

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ হারুনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) শেষ বিকেলে কুড়িগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেন । আসামি পক্ষের আইনজীবী কুড়িগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২১ আগস্ট হারুন সহ আওয়ামীলীগের ৮৬ নেতাকর্মীর নামে ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন বাদী হয়ে ভাংচুর লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দুটি দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খন্দকার মিঠু, দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি তৌকির হাসান তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা খন্দকার পারুল সহ ৮৬ জন । আসামি পক্ষের আইনজীবী কুড়িগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট আশরাফুল আলম জানান জিআর১৮০/২০২৪ নং মামলার অন্যান্য আসামীরা অনেক আগেই জামিন লাভ করেন। তিনি এতদিন পলাতক ছিলেন।

গত রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!