1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রাণ আরএফএল গ্রুপে কুড়িগ্রাম জেলার প্রায় ১০০ কর্মীর নিয়োগ সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ৫ টা পর্যন্ত প্রাণ-আরএফএল গ্রুপে কিছুসংখ্যক পুরুষ ও মহিলা কর্মীদের মেডিকেল ও ভাইভা পরীক্ষার পর চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়, যাদের মধ্যে কুড়িগ্রাম জেলার প্রায় ১০০ কর্মীকে নিয়োগ প্রদান করা হয়।

সরেজমিনে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে দেখা গেছে, নরসিংদী জেলার ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন একটি কারখানার (আরআইপি-২)-এর জন্য কুড়িগ্রাম জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এই নিয়োগ প্রক্রিয়া গত ১৭/০১/২০২১ইং থেকে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল প্রায় ২০০ জনের মেডিকেল ও ভাইভা পরীক্ষার পর প্রায় ১২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়, যার মধ্যে শুধু কুড়িগ্রাম জেলাতেই প্রায় ১০০ জনকে প্রাণ-আরএফএল গ্রুপ নিয়োগ প্রদান করে।
নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন, প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কের এইচআর ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার (ফ্যাক্টরি) সেলিম খান এবং সহযোগিতায় ছিলেন, পিআইপি-ডিপিএল ডিপার্টমেন্টের এ্যাডমিন সাব-এসিস্ট্যান্ট ম্যানেজার নিখিল চন্দ্র।

যেহেতু কুড়িগ্রাম জেলা অবহেলিত এবং সেখানে কর্মসংস্থানের সুযোগ কম, তাই তারা কুড়িগ্রাম জেলার বেকার যুবক-যুবতীদের অগ্রাধিকার দেবে। কিন্ত তাদের শর্তানুযায়ী, প্রার্থীর বয়স অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে এবং আগামী রবিবার কুড়িগ্রাম থেকে সকাল ১০ টার মধ্যে পুরুষ কর্মী, যার আরআইপি-২ ও মহিলা কর্মী যারা পিআইপি ফ্যাক্টরির গেটে নিজেদের ১ কপি করে সিভি/বায়োডাটা, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের মূলকপি ও ফটোকপি, সকল একাডেমিক সার্টিফিকেটের (এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স) মূলকপি ও ফটোকপি সাথে নিয়ে আসবে; তাদের এসিস্ট্যান্ট অপারেটর পদে নিয়োগ প্রদান করা হবে। তারা আরও জানান প্রার্থীগণকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং সকল কাগজপত্রসহ আগামী রবিবার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটে এসে ০১৮৪১৩৫৭৬৫৮ (নিখিল চন্দ্র) নম্বরে ফোন করতে হবে।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) প্রাণ আরএফএল গ্রুপে আরো ৫০০ লোক নিয়োগ দিবে কুড়িগ্রাম জেলার। কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য যাচাই প্রক্রিয়া শেষে তাদেরকে সরাসরি নিয়োগ দিবে প্রাণ আরএফএল গ্রুপ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!