1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত ১০ সদস্যের সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
গত ২১ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য ১০ সদস্যের এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল।

কমিটি গঠনের পর থেকে দুজন সদস্যকে নিয়ে আপত্তি জানায় ইসলামি স্কলার, ধর্মীয় রাজনৈতিক নেতৃত্ব ও শিক্ষাবিদরা। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং অন্যান্য ধর্মী ও নৈতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন অনেকে।

এ নিয়ে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদও করে। তাদের দাবি, কমিটিতে এমন দুজন ব্যক্তি আছেন যাদের ভূমিকা অতীতে নানা কারণে প্রশ্নবিদ্ধ ছিলো। বিশেষ করে ধর্মবিদ্বেষ এবং বিদেশি এজেন্ডা নিয়ে কাজ করার অভিযোগ তাদের বিরুদ্ধে।

এ নিয়ে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে ইসলামবিদ্বেষী আখ্যা দিয়ে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন কমিটির দুই সদস্য কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফাকে অপসারণের দাবিতে জানান বক্তারা। একইসঙ্গে কমিটিতে ইসলামিক স্কলার অন্তর্ভূক্তির দাবি জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!