1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি 

সম্প্রতি ভারতীয় পুরোহিত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করা ও উক্ত কটুক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা ‘দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’, ‘মোদির দালালেরা, হুঁশিয়ার সাবধানে’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমা, সইবে নারে মুসলমান’, ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর’, ‘বিশ্ব নবীর দুশনমনের, হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান ও লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।

এ সময় তারা আরও বলেন, বিশ্বের ইতিহাসে দুইটা বর্বর জাতি রয়েছে, ইসরাইল আর ভারত। ইসরায়েল যেভাবে অন্য রাষ্ট্রকে গ্রাস করে ভারতও আমাদের গ্রাস করতে চায়। ভারত আমাদের আগস্টে বন্যার মধ্যে রেখে অমানুষের পরিচয় দিয়েছি। এখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বর্বর জাতি হিসেবে সবার মাঝে প্রমান দিয়েছে। ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেছে এবং বিজেপি সরকার তা সমর্থন দিয়ে গেছে। যা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!