1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

কুড়িগ্রামে ধরলা নদীতে গোসলে নেমে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলায় বন্ধুরা মিলে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে সদর উপজেলার মোগলবাসা বাজারের পাশে ধরলা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আপন ওই ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার জাহিদুর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, নিখোঁজ আপন ও তার আরও ৪-৫ জন বন্ধু মিলে মোগলবাসা বাজারের পাশে ধরলা নদীতে গোসল করতে নামে। গোসল করা অবস্থায় নদী সাথরিয়ে যাওয়ার সময় আপন পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেলে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের লিডার কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!