1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে দিনব্যাপী স্বাস্থ্যসেবা পেল তিন শতাধিক রোগী

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী স্পেশাল হেলথ ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা ও উপকরণ পেল প্রায় ৩ শতাধিক নারী, শিশু ও পুরুষ। বেসরকারী সংস্থা গুডনেইবর বাংলাদেশ’র সিডিপি প্রকল্পের উদ্যোগে বুধবার সকালে হেলথ ক্যাম্পেইন,র উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. এ.টি.এম আনোয়ারুল হক, গাইনী স্পেশালিস্ট ডা. নাহিদ আক্তার, সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ, এডমিন অফিসার জয়চন্দ্র দাস, হেলথ অফিসার মনিরা আক্তার, ডা. তাপশীষ গুপ্ত দাস, প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল প্রমুখ।

সিডিপি’র (কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রাম) ম্যানেজার রোমিও রতন গোমেজ জানান, বন্যা পরবর্তী সময়ে পিছিয়ে পরা চরাঞ্চলের অধিবাসীদের বিভিন্ন ধরণের স্বাস্থ্য ঝুঁকি থাকে। এসময় প্রাথমিক চিকিৎসা সেবারও পর্যাপ্ত সুযোগ থাকে না। এসব বিবচেনা করে জেলা পর্যায়ের শীর্ষ চিকিৎসকদেরকে নিয়ে এই স্পেশাল হেলথ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ২৪ ধরণের মেডিসিন প্রদান, হাইজিন কিডস হিসেবে টুথপেষ্ট, ব্রাশ, ওয়াসিং পাউডার, স্যাভলন সাবান, ভিমবার, চিরুনি এবং পুষ্টিমান বিবেচনায় রোগীদের মিক্সড ডাল, আটা, নুডলস, বিস্কুট ও সরিষার তেল বিতরণ করা হয়।

ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ জানান, এটি একটি ভালো উদ্যোগ। সার্চিং করে দরিদ্র রোগীদের সনাক্ত করে বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ করে দেয়া হয়েছে। আমাদের ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখানেও এসব রোগী যাতে ফলোআপ নিতে পারে আমরা তার ব্যবস্থা করে দিবো। সরকারের চিকিৎসা সেবার উদ্যোগ আমরা সকলের সহযোগিতায় ঘরে ঘরে পৌছে দিতে চাই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!