1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে কুড়িগ্রামে কর্মবিরতি ও মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: ঢাকার শিক্ষাভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী শিক্ষক পরিষদের ব্যানারে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ র‌্যালি ও মানববন্ধন করা হয়েছে।

র‌্যালি শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসনে, এনামুল হক, আফরোজা বেগম, নারায়ণ চন্দ্র, সহকারী শিক্ষিকা ফরিদা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক শিক্ষকদের বিধিসম্মত উচ্চপদগুলো প্রকল্প থেকে আগত কর্মকর্তাগণ অবৈধভাবে দখল করার প্রচেষ্টা চালাচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালায়, সরকারি কলেজের শিক্ষকগণ কলেজ প্রশাসন চালায়, সেখানে সরকারি মাধ্যমিক শিক্ষকগণ মাধ্যমিক প্রশাসন চালাবে এটাই বিধিসম্মত।

কিন্তু আওয়ামী সরকারের শিক্ষা সচিব এন.আই খানের পৃষ্ঠপোষকতায় বিধি বহির্ভূতভাবে সেসিপ প্রকল্প থেকে মানবিক দিক বিবেচনায় উপবৃত্তি কর্মকর্তাগণ চাকরি স্থায়ীকরণের সুযোগ লাভ করে। বর্তমানে আবারও নিয়োগবিধি না থাকার পরেও তারা জোরপূর্বক জেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) পেতে মাউশিতে বিশৃঙ্খলা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অযৌক্তিক পদায়ন বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কুড়িগ্রামে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন আয়োজন করেছি। আমাদের দাবি অগ্রাহ্য করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। মানববন্ধনে অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!