1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে ২০৩ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

আল মামুন,ভুরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ছাত্র-জনতা। এসময় মাদক পরিবহন ও ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আশরাফুল আলম( আঙুর) (৩২) নামের এক যুবকে আটক করা হয় । পরে তাকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) শিংঝাড় ক‍্যাম্পের টহল দলের কাছে কাছে হস্তান্তর করা হয়।

গত রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৫৪ এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আটক মাদক ব্যবসায়ী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী (বাউসামারী) গ্রামের মৃত. মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় ছাত্র-জনতা জানায়, একদল মাদক ব্যবসায়ীর ভারত থেকে মাদক নিয়ে ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের গোপন খবরে তারা মানিককাজি- বাউসারি সড়কে অবস্থান নেন। মাদক চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে তাদের অবস্থান টের পায় । এসময় তারা বস্তা ভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফেলে যাওয়া বস্তার মাদক ও মাদক ব্যবসায়ীর দলপতিকে আটকে সক্ষম হন।তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই দলের সদস্য হিসেবে পালিয়ে যাওয়া আরও দুই জনের নাম বেরিয়ে আসে। এরা হলেন, উপজেলার বড় খাটামারী গ্ৰামের মৃত আকবর আলীর ছেলে সাজু (৩২) ও বাগভান্ডার (সোনাতলী) গ্ৰামের মফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পরে বিজিবি বাদী হয়ে আটক ওই যুবকসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(গ)/৪১ ধারায় ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে আটক যুবককে থানায় হস্তান্তর করে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ব‍্যক্তিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!